নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে: নিপুণ রায়

“নারীর চরিত্রহননের পাঁয়তারা চলছে—এবার ব্যা’\ল’\টই হবে জবাবের ভাষা”—এই ঘোষণা দিলেন নিপুণ রায় চৌধুরী (Nipun Roy Chowdhury)। দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিনজিরা ঈদগাহ মাঠে সোমবার বিকেলে ঢাকা-৩ আসনের বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নারীর সম্মান ও মর্যাদা হরণের চেষ্টা করছে, যা রাষ্ট্র ও সমাজের জন্য উদ্বেগজনক।”

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় বলেন, “নারীরা আজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। অথচ কিছু গোষ্ঠী ধর্ম ও নৈতিকতার নামে নারীদের হেয়প্রতিপন্ন করে, তাদের ঘরবন্দী রাখতে চায় এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। এসবই রাজনৈতিক স্বার্থে নারীদের কু’\ৎসা র’\টা’\না।”

তিনি বলেন, “যারা নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়ায়, তারাই নারীর অগ্রযাত্রাকে ভয় পায়। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী—তাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। নারীকে ভয় দেখিয়ে, অপমান করে, সামাজিকভাবে পেছনে ফেলে দেওয়ার যে রাজনীতি চলছে, সেটির বিরুদ্ধে জনগণ এবার রুখে দাঁড়াবে।”

নিপুণ রায় আরও বলেন, “নারীর প্রতি সহিংসতা, অ’\প’\মান ও চ’\রি’\ত্র হ’\নে’\র যে রাজনীতি, তা শুধু ঘৃণ্য নয়, দেশের ভবিষ্যতের জন্যও হুমকি। অনলাইনে নারীদের নিয়ে কু’\রু’\চি’\পূর্ণ মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সামাজিক অবক্ষয় তৈরি করছে।”

তিনি জোর দিয়ে বলেন, “নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না করলে টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়। নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ এবার ব্যা’\ল’\টে জবাব দেবে।”

এই নির্বাচনী জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় নারীর সম্মান ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বানও জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *