“কিছুদিন পর হয়তো শুনব, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক!”— রুহুল কবির রিজভী

“কিছুদিন পর হয়তো আপনারা বলবেন, গোলাম আজমই ছিলেন স্বাধীনতার ঘোষক”—জামায়াতে ইসলামীর উদ্দেশে কড়া ভাষায় এমন মন্তব্য করেছেন বিএনপি (BNP)-র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi)।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, “মিথ্যা বলতে আপনাদের কোনো দ্বিধা নেই। আজ যারা ইতিহাস বিকৃতি করছে, কাল তারা গোলাম আজমকেও স্বাধীনতার ঘোষক বানিয়ে ছাড়বে।”

তিনি অভিযোগ করে বলেন, “জামায়াত ইসলামের নামে ব্যবসা করে, অথচ ইসলাম সবচেয়ে বেশি ঘৃণা করে মুনাফেকিকে—আর মুনাফেকিই এখন তাদের রাজনীতির হাতিয়ার।”

রিজভী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত আবারও ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। প্রসঙ্গত, সোমবার চট্টগ্রামের এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির দাবি করেন, ১৯৭১ সালে ‘উই রিভল্ট’ ঘোষণা দিয়েছিলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, “প্রকৃত স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মেজর হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিশা দিয়েছিলেন।”

রিজভীর দাবি, ইতিহাসের নথি ও যুদ্ধের সহকারীদের আত্মজীবনীও জিয়াউর রহমানের ভূমিকাকেই প্রমাণ করে। অথচ রাজনৈতিক স্বার্থে আজ এসব সত্যকে মুছে ফেলার অপচেষ্টা চলছে।

জামায়াতের প্রতি প্রশ্ন রেখে রিজভী বলেন, “যখন হানাদার বাহিনী আমাদের মা-বোনদের ওপর নি’\র্যা’\তন চালাচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? এখন এসে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা দিচ্ছেন?”

দোয়া মাহফিলের অন্যান্য বক্তারাও শবে বরাতের তাৎপর্য এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সত্যের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *