আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৪ পৃষ্ঠার যে ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP), তাতে গণমাধ্যম খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
৫টি অধ্যায়ে ৫১টি বিষয়ের সমন্বয়ে তৈরি এ ইশতেহারের পঞ্চম অধ্যায়ের চতুর্থ অনুচ্ছেদে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিশ্চিত করতে ছয়টি বড় প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
বিএনপির গণমাধ্যম সংশ্লিষ্ট ছয়টি প্রধান অঙ্গীকার:
**১. সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত
বিএনপি বলেছে, তারা নির্ভীক, বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করে। সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ—এই বিশ্বাসে বিএনপি তাদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বীকৃতি দেবে। বস্তুনিষ্ঠ সমালোচনার অধিকারও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত থাকবে।
২. আইনি হয়রানির অবসান ও ডিজিটাল নিরাপত্তা আইনের পুনঃমূল্যায়ন:
গণমাধ্যমকর্মীদের হয়রানির জন্য ব্যবহৃত আইনি জটিলতা দূর করতে ডিজিটাল নিরাপত্তা আইন পুনঃনিরীক্ষণের ঘোষণা দেওয়া হয়েছে।
৩. মিডিয়া অফিস ও কর্মীদের ওপর আক্রমণ বন্ধে কঠোর পদক্ষেপ:
গণমাধ্যমের ওপর যেকোনো প্রকার আগ্রাসন বা আক্রমণ প্রতিহত করা হবে এবং মিডিয়া হাউস ও কর্মীদের নিরবিচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত করবে বিএনপি।
৪. স্বাধীন ও জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গঠন:
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখে শিশু, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা ও মিডিয়ার নৈতিকতা নিশ্চিতে একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠা করা হবে। এতে থাকবে গুজব ও ভুয়া খবর ঠেকাতে ফ্যাক্ট-চেকিং সংস্থার সমন্বয় এবং ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুযোগ। নাগরিকরা অনলাইনে অভিযোগ দাখিল করতে পারবেন এবং তা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে।
৫. সাংবাদিক নির্যা’\তন ও হ’\ত্যা মামলার বিচার নিশ্চিত:
সাংবাদিকদের ওপর সকল হ’\ত্যা ও নির্যা’\তনের বিচার নিশ্চিত করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক নির্যা’\তন প্রতিরোধে বিশেষ সেল গঠন করা হবে।
৬. সাংবাদিকদের কল্যাণে জাতীয় অবসর বোর্ড:
সাংবাদিকদের জন্য ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনসহ বহুমুখী কল্যাণ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি এসেছে।
এছাড়া সংবাদপত্রে বিজ্ঞাপন বরাদ্দে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক পক্ষপাত দূর করারও ঘোষণা দিয়েছে বিএনপি।
সাংবাদিকদের স্বার্থে ব্যতিক্রমী অবস্থান?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সাম্প্রতিক গণমাধ্যম পরিস্থিতিতে বিএনপির এই অবস্থান সাংবাদিকদের জন্য আশাব্যঞ্জক বার্তা দিতে পারে। বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক সমাজে বিরাজমান উদ্বেগের প্রেক্ষাপটে আইনি সংস্কারের প্রতিশ্রুতি তাৎপর্যপূর্ণ।


