আজ ‘সবার আগে বাংলাদেশ’ এর উদ্যোগে কনসার্ট —মঞ্চে জেমস, শিরোনামহীন , ওয়ারফেজ সহ আরো অনেকে

‘সবার আগে বাংলাদেশ’ এর উদ্যোগে রাজধানীতে আয়োজন করা হয়েছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বসবে এই সঙ্গীতমুখর আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নগর বাউল জেমস, জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন এবং ওয়ারফেজসহ দেশের স্বনামধন্য সংগীত শিল্পীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে দর্শনার্থীরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন এবং মূল পরিবেশনা শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

খোলা আকাশের নিচে মানিক মিয়া এভিনিউ প্রাঙ্গণে এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা আশা করছেন, সংগীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জমে উঠবে পুরো আয়োজন।

স্থান: মানিক মিয়া এভিনিউ
তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সময়: সন্ধ্যা ৬টা (মূল পরিবেশনা ৬:৩০ থেকে)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *