প্রথম আলো (Prothom Alo)-তে উগ্রবাদীদের অ’গ্নিসংযোগ ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বলে প্রকাশ্যে স্বীকার করেছেন সদ্য বিদায় নেওয়া সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ফাওজুল কবির খান লেখেন, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি অ’গ্নিদগ্ধ প্রথম আলোর ভবনে একটি শিল্প প্রদর্শনী দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি উপলব্ধি করেন, সংবাদপত্রটিকে অ’গ্নিদগ্ধ হওয়া থেকে রক্ষা করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। “এ ব্যর্থতার দায় আমাদের। এখানে কোনো যদি বা কিন্তু নেই,”—লেখেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, প্রথম আলো আক্রান্ত হওয়া দুঃখজনক হলেও এমন ঘটনা বিশ্বে একেবারে বিরল নয়। উদাহরণ টেনে তিনি বলেন, উগ্রপন্থীদের হাতে খোদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলও আক্রান্ত হয়েছিল। তবে একটি সংবাদপত্র রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে তিনি “অমার্জনীয়” বলে মন্তব্য করেন।
নিজের বক্তব্যে সাবেক এই উপদেষ্টা ভবিষ্যতের দিকেও দৃষ্টি দেন। তিনি লেখেন, কেবল উগ্রবাদীদের দোষারোপ করে এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে না। বরং এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সামগ্রিকভাবে এগিয়ে যেতে হবে।
ফাওজুল কবির খান তার পোস্টে আরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের সময়ের সবচেয়ে ক্ষতিকর চিন্তা হলো—কেবল আমিই ঠিক এবং অন্যরা আমাদের প্রতিপক্ষ।” এই মানসিকতা থেকে বেরিয়ে এসে সব বিরুদ্ধবাদীদের সঙ্গে সংলাপ শুরু করার আহ্বান জানান তিনি। তাদের অভিযোগ শোনা ও বোঝার ওপরও জোর দেন।
তিনি উল্লেখ করেন, দেশে “ইসলামপন্থীদের/উগ্রবাদীদের” ওপর অমার্জনীয় নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে। একইসঙ্গে অভিযোগ আছে, দেশের প্রগতিশীলদের একটি অংশ এ ধরনের কর্মকাণ্ডে নীরব সম্মতি দিয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিক শফিক রহমানের বক্তব্যও তুলে ধরেন তিনি। শফিক রহমান মন্তব্য করেছিলেন, সংগ্রাম ও নয়া দিগন্ত আক্রান্ত হওয়ার প্রতিবাদ হলে হয়তো প্রথম আলো আক্রান্ত হতো না।
সবশেষে ফাওজুল কবির খান মতভিন্নতার মধ্যেও পরমতসহিষ্ণুতা ও সংলাপের আহ্বান জানান। তিনি আবারও প্রথম আলোয় উগ্রবাদীদের অ’গ্নিসংযোগের নিন্দা জানান এবং এ ঘটনা প্রতিহত করতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃ’\ত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর গত ১৮ ডিসেম্বর রাতে শাহবাগ থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ একটি দল কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় এবং তেজতুরী পাড়ায় অবস্থিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার (The Daily Star)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অ’গ্নিসংযোগ চালায়।


