তিন বছরের জন্য জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার—নায়েবে আমীর কারা?

আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরামর্শক্রমে গঠিত এ কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি ৫৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় মজলিসে শূরা এবং ৮৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদও চূড়ান্ত করা হয়েছে।

নতুন কমিটিতে চারজন নায়েবে আমীর এবং সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঢাকাসহ সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক পদও চালু করা হয়েছে। এ কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। যদিও বৈঠকটি ভার্চুয়াল ছিল, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে অংশ নেন।

গত বছরের ২ নভেম্বর আমীর হিসেবে ডা. শফিকুর রহমান নির্বাচিত হওয়ার তিন মাসের মাথায় দলটি এ নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল। ভার্চুয়াল বৈঠকে আমীর কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচন সম্পন্ন করেন এবং তাদের শপথগ্রহণ করান।

নায়েবে আমীর কারা?

নতুন কমিটিতে নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন—এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

সহকারী সেক্রেটারি জেনারেলরা

সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন—মাওলানা এটিএম মাছু’ম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ

২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে রয়েছেন—এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছু’ম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) এবং ড. মোহাম্মাদ রেজাউল করিম।

দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য রয়েছেন। এছাড়া ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরার মধ্যে ১৭ জন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশন ও অঞ্চল পরিচালক

নতুন কমিটিতে ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মাছু’ম। কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন এবং মাওলানা আ ফ ম আবদুস সাত্তার।

সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে যে পরিচালকরা দায়িত্ব পেয়েছেন তারা হলেন—মাওলানা আবদুল হালিম (রংপুর-দিনাজপুর), এটিএম আজহারুল ইসলাম (বগুড়া), মাওলানা রফিকুল ইসলাম খান (রাজশাহী), মোবারক হোসাইন (কুষ্টিয়া-যশোর), অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (খুলনা), অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (বরিশাল), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন (ময়মনসিংহ), মিয়া গোলাম পরওয়ার (ঢাকা মহানগর), সাইফুল আলম খান মিলন (ঢাকা উত্তর), আবদুর রব (ঢাকা দক্ষিণ), ড. হামিদুর রহমান আযাদ (ফরিদপুর), অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সিলেট), মাওলানা এটিএম মাছু’ম (কুমিল্লা-নোয়াখালী) এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান (চট্টগ্রাম)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *