আমিরের অ্যাকাউন্টের কথিত হ্যাককারীর মিললো জামিন

জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কথিত হ্যাকার বঙ্গভবনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশনের পক্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় বুধবার রাতে মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাতিরঝিল থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার সালেহ্ আবু নাইম বুধবার তাকে আদালতে হাজির করেন এবং তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন জানান। তবে আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালতে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে বাদীপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী মো. আলমগীর আদালতে যুক্তি তুলে ধরে জামিন প্রার্থনা করেন।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত প্রথমে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে আদালত যুক্তিতর্ক পর্যালোচনা শেষে মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্টে পোষ্ট করা বির্তকিত একটি পোষ্ট থেকে ঘটনার সূত্রপাত হয়, যেখানে আমীর কর্মজীবি নারীদেরকে একপ্রকার ‘পতিতা’ হিসাবে সম্মোধন করেন। পরে সেই পোষ্টের প্রেক্ষিতে অনলাইনে তীব্র সমালোচনার সৃষ্টি হলে, জামায়াতের আমীরের পক্ষ থেকে দাবী করা হয়, একাউন্ট হ্যাক হয়েছে, তবে সেই দাবী করা হয় পোষ্ট করার ৯ ঘন্টা পরে। পরবর্তীতে অনকেটা উদোর পিন্ডি ভূদোর ঘাড়ে চাপানোর জন্য জামায়াতের পক্ষ থেকে দাবী করা হয়, বঙ্গভবনের একটি ইমেইল একাউন্ট এই হ্যাকের পেছনে দায়ী, যদিও গতকাল ডিবির পক্ষ থেকে জানানো হয়, যথেষ্ঠ প্রমান না থাকা সত্বেও বঙ্গভবনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেফতার দেখানো হয়েছে উপরের মহলের চাপের কারনে। অবশেষে একদিনের ব্যবধানে সেই মামলায় জামিন মিললো তার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *