নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য বিকল্প পথে যেতে হতে পারে: আসিফ নজরুল

সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) জানিয়েছেন, সংবিধানে থাকা বিকল্প ব্যবস্থার দিকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আসিফ নজরুল বলেন, সংবিধান অনুযায়ী সাধারণত নবনির্বাচিত সংসদ সদস্যরা স্পিকার অথবা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ নেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। একজন স্পিকার প’\লা’\তক, অন্যজন কা’\রা’\গা’\রে রয়েছেন, ফলে তাদের মাধ্যমে শপথ অনুষ্ঠান আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এ ছাড়াও, তাদের বিরুদ্ধে গুরুতর মামলার বিষয় ও পদত্যাগের ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা।

এই পরিস্থিতিতে সংবিধানে বর্ণিত দুটি বিকল্প ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি। প্রথমত, রাষ্ট্রপতি চাইলে কাউকে শপথ পড়ানোর জন্য মনোনীত করতে পারেন। সাধারণত এই ধরনের দায়িত্ব পালনে উচ্চপদস্থ সাংবিধানিক ব্যক্তি, যেমন প্রধান বিচারপতি, ভূমিকা রাখতে পারেন, তবে তার সম্মতির ভিত্তিতে।

দ্বিতীয়ত, সংবিধানের আরেকটি ধারায় বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী তিন দিনের মধ্যে কোনো কারণে শপথ অনুষ্ঠান না হলে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন।

আসিফ নজরুল বলেন, “সরকার চায় যত দ্রুত সম্ভব নতুন সংসদের কার্যক্রম শুরু হোক। সে জন্য সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য বিকল্প পথ এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।”

তিনি আরও জানান, যেহেতু শপথ অনুষ্ঠানের বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের অন্তর্ভুক্ত, তাই প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মতামত উপস্থাপন করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *