জনমত জরিপে উত্থানের আভাস, ইতিহাসের সেরা নির্বাচনী ফলের পথে জামায়াত?

এক সময় নিষিদ্ধ দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামী এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বড়সড় উত্থানের দিকে এগিয়ে যাচ্ছে—এমনটাই ইঙ্গিত দিচ্ছে একাধিক জনমত জরিপ। যদিও দলটি এখনো সরকার গঠনের পর্যাপ্ত শক্তি অর্জন করতে পারেনি, তবুও তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফলাফল করার সম্ভাবনা প্রবলভাবে উঁকি দিচ্ছে।

নির্বাচনী ইতিহাস ঘাঁটলে দেখা যায়, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত পেয়েছিল ১০.০৭% ভোট (৬টি আসন)। তৃতীয় সংসদে এরশাদের অধীনে ৪.৬১% ভোটে ১০টি আসন, পঞ্চম সংসদে ১২.১৩% ভোটে ১৮টি আসন এবং অষ্টম সংসদে মাত্র ৪.২৮% ভোটে ১৭টি আসন পায় দলটি। তবে, এই দুইবারই তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়। সপ্তম সংসদে পায় ৩টি আসন, নবম সংসদে মাত্র ২টি আসন। এসব ফলাফলের ভিত্তিতে বলা চলে, জোট ছাড়া জামায়াত কখনোই ১০ তীর বেশি আসন পায়নি।

কিন্তু এবার নির্বাচনী মাঠ অনেকটাই ভিন্ন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি নাটকীয়ভাবে জামায়াতের অনুকূলে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশাসনিক পরিবেশ এবং নানা কৌশলগত সমন্বয়ে এবার তারা ইতিহাস গড়ার অপেক্ষায়।

আরও বড় প্রভাবক হিসেবে কাজ করছে আওয়ামী লীগের অনুপস্থিতি। দেহসের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে একটির অনুপস্থিতিতে জামায়াতের সমর্থকরা অনেকটাই নিশ্চিত যে এবার তাদের ‘ভোট’ নষ্ট হবে না। ফলে মাঠের পরিস্থিতি বেশ উৎসাহব্যঞ্জক।

জনমত জরিপ বিশ্লেষণে দেখা যাচ্ছে, ভোট শতাংশে জামায়াত পেতে পারে সর্বনিম্ন ১৯% থেকে সর্বোচ্চ ৩২% পর্যন্ত। তবে দেশের ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতিতে শতকরা ভোটের সরাসরি অনুবাদ আসনে হয় না। তাই ৩২% ভোট পেলেও সরকার গঠনের প্রয়োজনীয় আসনসংখ্যা যে মনোভাবেই পাবে না তা অনেকটাই নিশ্চিত।

তবে আসনভিত্তিক জরিপ বিশ্লেষণে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। তাতে দেখা যাচ্ছে, জামায়াত এবারের নির্বাচনে সর্বনিম্ন ৪২টি আসন এবং সর্বোচ্চ ১০২টি আসন পেতে পারে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (১৫১ আসন) না হলেও, জরিপে উঠ আশা সর্বনিম্ন আসন পেলেও এটি হবে তাদের ইতিহাসের সর্বোচ্চ অর্জন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফলাফল যাই হোক না কেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর জামায়াত একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে যাচ্ছে। আর জনমত জরিপগুলো সেই বাস্তবতারই আগাম ছায়া দেখাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *