আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (European Union – EU) প্রায় ২০০ সদস্যের একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন আজ (সোমবার) থেকে বাংলাদেশজুড়ে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের (EU Election Observation Mission) এক বার্তায় জানানো হয়, ঢাকায় অবস্থানরত স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের ভোটগ্রহণ, গু’\লি’\বি’\দ্ধ, ভোট গণনা ও ফলাফল তৈরির প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকেই তারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে দায়িত্ব পালন শুরু করবেন। এরই মধ্যে ইউরোপ থেকে আগত ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। একইসঙ্গে ইইউ কূটনৈতিক সম্প্রদায় এবং অংশীদার দেশগুলোর প্রতিনিধি হিসেবে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এই মিশনে যোগ দিয়েছেন।
এর আগেই, নির্বাচন বিশ্লেষণ ও তদারকির কাজে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় এসেছেন ১১ সদস্যের একটি বিশ্লেষক দল। জানুয়ারির মাঝামাঝি থেকে দেশের ৬৪টি জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে ইইউ এই পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন গঠন করেছে। লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইয়াবস (Ivars Ijabs) এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন। এটি ২০০৮ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ কার্যক্রম।
ইইউ পর্যবেক্ষক দল ভোটের দিন শহর, পৌরসভা এবং গ্রামীণ এলাকায় গিয়ে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল তালিকার প্রস্তুতির কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবে। নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ পাবে আগামী দুই মাসের মধ্যে।


