দলের সব পর্যায়ের পদ থেকে ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party-বিএনপি)। আজ মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী (Ruhul Kabir Rizvi)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থী বক্তব্য এবং কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে (বহিষ্কৃত) প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, কুমিল্লা-৪ (দেবীদ্বার) (Cumilla-4 Debidwar) আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও সদ্য বহিষ্কৃত এই বিএনপি নেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয় এবং তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় গেলে এবং ভোটাররা অন্য কোথাও ভোট দিলে তাদের ছাড় দেওয়া হবে না, তাদের বাড়ি-ঘর পু’\ড়ি’\য়ে ছা’\ড়’\খা’\র করে দেওয়া হবে। ভিডিওতে দেওয়া এসব বক্তব্য ঘিরেই মূলত বিতর্কের সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর দাবি, ভিডিওটি কেটে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিও শেয়ার করেন। সেখানে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, তার সাম্প্রতিক একটি বক্তব্যের আংশিক অংশ কেটে শর্ট ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah) ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, ওই বক্তব্যটি তিনি নিজের এলাকায়, নিকট আত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে বলেছিলেন। সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল তাকে জড়িয়ে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। মঞ্জুরুল আহসান মুন্সীর ভাষ্য, তিনি বিশ্বাস করেন সত্য কখনো চাপা থাকে না এবং জনগণ সব সময় সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে জানে। সে কারণেই বিষয়টি পরিষ্কার করতে তিনি তার সম্পূর্ণ বক্তব্য প্রকাশ করেছেন।
ভাইরাল ভিডিওতে তাকে আরও বলতে দেখা যায়, ‘ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। আপনাদের ঘরবাড়ি সব পু’\ড়ি’\য়ে ছা’\ড়’\খা’\র করে দেব। আমি কথাটা খুব পরিষ্কারভাবে বলতেছি।’ তিনি সেখানে আরও বলেন, ‘এটা মনে করবেন না আমি ভয় দেখাচ্ছি। আমার কথা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি।’
আরও একটি অংশে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই, সেই অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেব।’ ওই সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট চাইতেও শোনা যায় তাকে।
এ প্রসঙ্গে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী (AFM Tarek Munshi) গণমাধ্যমকে বলেন, মঞ্জুরুল আহসান মুন্সীর দেওয়া বক্তব্য দলের বক্তব্য নয়। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য এবং এর দায়ভার দল নেয় না। তবে এরপরও তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।


