২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)। নতুন ঘোষিত কাঠামোর অংশ হিসেবে পাঁচ সদস্যের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মাছুম। এছাড়া কমিশনের অন্য সদস্যরা হলেন—কমিশনার অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন এবং মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।
একই সঙ্গে দলটি ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তালিকাও প্রকাশ করেছে। এতে রয়েছেন—এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) এবং ড. মোহাম্মাদ রেজাউল করিম।
দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন। অন্যদিকে ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় নারী সদস্যের সংখ্যা ১৭।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শের ভিত্তিতে এসব কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। তবে নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে আমীর নির্বাচিত করার প্রায় তিন মাস পর নতুন এই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। ভার্চুয়াল বৈঠকেই আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন এবং তাদের শপথ পরিচালনা করেন।


