জনগণের সম্পদ কখনো আত্মসাৎ না করার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman) বলেন, “দু’\র’\্নী’\তি আমাদের চরিত্র বা খাসলতের সঙ্গে যায় না।”
আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তর কাফরুল ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাইশটেকি কবরস্থান মসজিদের সামনে অনুষ্ঠিত ঢাকা-১৫ সংসদীয় আসনের গণসংযোগ ও মিছিলপূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জনগণের যেসব আমানত লুন্ঠিত হয়েছে, সেগুলো ফিরিয়ে দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব। আমরা কখনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত এজেন্ডা বাস্তবায়নে বিশ্বাস করি না।”
তিনি আরও বলেন, “আমাদের কথাবার্তায় কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে, আমরা তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা যেন নিষ্ঠা ও সততার সঙ্গে জনগণের জন্য কাজ করতে পারি, এটাই আমাদের দোয়া ও কামনা।”
গণসংযোগ ও মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর সাবেক জিএস এসএম ফরহাদ, কাফরুল দক্ষিণ থানা জামায়াতের আমীর উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মো. আবু নাহিদসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল পূর্ব বাইশটেকির বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “ন্যায়ভিত্তিক সমাজ” ও “দু’\র’\্নী’\তি’\মু’\ক্ত রাষ্ট্র গড়ার” দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


