“জাতীয় পার্টি করে জীবনে ভুল করেছি, আর ভুল করব না”—এমন স্পষ্ট ও আত্মসমালোচনামূলক বক্তব্য দিয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির (Jatiya Party) সভাপতি ময়নুল হক। সোমবার ফুলবাড়ীর জসিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি (BNP)-র নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি প্রকাশ্যে বলেন, “ধানের শীষে ভোট দেবেন। গত ১০ বছরে লা’\ঙ’\ল ফুলবাড়ির কোনো উন্নয়ন করেনি। আমি ও আমার নেতাকর্মীরা ভুল করেছি লা’\ঙ’\লে ভোট দিয়ে।”
তার এই বক্তব্যের পরপরই ফুলবাড়ী উপজেলার তিন শতাধিক জাতীয় পার্টি নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। ময়নুল হকের এই রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “কুড়িগ্রামের মানুষ বারবার স্রোতের বিপরীতে গিয়ে ভোট দিয়েছে, ফলে উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে। ৪৫ বছর ধরে কিছু দল শুধু জো’\টের নামে ক্ষমতা আঁকড়ে ধরেছে, কিন্তু জনগণের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি।”
তিনি আরও বলেন, “একটি দল ভো’\টের মাঠে বেহেশতের টিকিট বিক্রির প্রলোভন দেখাচ্ছে। সেই সঙ্গে নারীদের নিয়ে অ’\ব’\মা’\না’\কর মন্তব্য করছে। অন্যদিকে, আরেক দল নতুন ও অনভিজ্ঞ, যারা মু’\ক্তি’\যু’\দ্ধের বি’\রু’\দ্ধে থাকা শক্তির সঙ্গে জো’\ট করেছে। এই দল যদি জোট না করত, তাহলে তাদের গণআন্দোলনের পক্ষের শক্তি হিসেবে বিবেচনা করতাম।”
সভায় বিএনপি নেতারা সকলকে ধা’\নের শী’\ষের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদকে বিজয়ী করার আহ্বান জানান এবং তারেক রহমানের নেতৃত্বে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।


