বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবন (Bangabhaban)-এর সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের (Awlad Hossain Muhammad Junaid) আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্বপাশে একটি সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ছরওয়ারে আলমকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
পরদিন ডিএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি)-র প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম (Shafiqul Islam) প্রেস ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপতির কার্যালয়, সচিবালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত সব ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান ডিবি কর্মকর্তা। এই ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি এই মামলার সঙ্গে পূর্বের করা সাধারণ ডায়েরিও (জিডি) মার্জ করা হয়েছে বলে জানানো হয়।
ডিবিপ্রধান আরও বলেন, হ্যাক সংক্রান্ত ঘটনাটি নিয়ে যেন কোনো রকম অপতথ্য না ছড়ানো হয়, সে বিষয়ে সবার সতর্ক থাকা উচিত। তদন্ত চলমান রয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি রাতে জামা’য়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর মন্তব্যসংবলিত পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পোস্টটির স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়। এরপরই সেই পোস্টটি ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।
জামা’য়াত এক বিবৃতিতে দাবি করে, এটি একটি সাইবার হা’\মলা। তারা জানিয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশিত পোস্টটি দলের আমিরের নয়, বরং তার নামে মিথ্যা বক্তব্য প্রচারের উদ্দেশ্যে হ্যাক করা হয়েছিল।


