রাজধানীতে দুই দিনের ১৪ জনসভায় তারেক রহমান, বিএনপির শো-ডাউনের প্রস্তুতি

নির্বাচনী প্রচারণায় রাজধানী ঢাকায় বড় পরিসরে শো-ডাউন করতে যাচ্ছে বিএনপি (BNP)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) আগামী দুই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪টি জনসভায় সরাসরি অংশ নিয়ে বক্তব্য দেবেন। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করা এবং নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

রবিবার: ঢাকা উত্তরের ছয় জনসভা

দুপুর ২টা থেকে তারেক রহমানের নির্বাচনী সফর শুরু হবে। ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর থেকে এই প্রচারণা শুরু হওয়ার কথা বেলা দুইটায় । এরপর একে একে তিনি যাবেন—

  • পল্লবী লাল মাঠ (ঢাকা-১৬) – ২টা ৪০ মিনিট
  • মিরপুর-১০ সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ (ঢাকা-১৫) – ৩টা ৩০ মিনিট
  • মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ (ঢাকা-১৪) – ৪টা ২০ মিনিট
  • শ্যামলী ক্লাব মাঠ (ঢাকা-১৩) – ৫টা ১০ মিনিট
  • এবং সন্ধ্যা ৬টায় বাড্ডার সাঁতারকুল সানভ্যালি মাঠে (ঢাকা-১১) জনসভা করবেন।

সোমবার: দক্ষিণ সিটিতে আরও আট জনসভা

দ্বিতীয় দিনের প্রচারণা শুরু হবে সোমবার সকাল ১১টায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ মাঠ থেকে। সেখান থেকে তার সফরের পরবর্তী গন্তব্যগুলো হলো—

  • কলাবাগান ক্রীড়া চক্র মাঠ (ঢাকা-১০)
  • পীর জঙ্গি মাজার রোড (ঢাকা-৮)
  • বাসাবো তরুণ সংঘ মাঠ (ঢাকা-৯)
  • যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড (ঢাকা-৫)
  • জুরাইন-দয়াগঞ্জ রোড (ঢাকা-৪)
  • ধূপখোলা মাঠ (ঢাকা-৬)
  • এবং লালবাগ বালুর মাঠে (ঢাকা-৭) আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

রাজনীতির উত্তাপ বাড়াচ্ছে বিএনপির সরাসরি মাঠে নামা

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঝটিকা সফর শুধু প্রতীকী প্রচারণা নয়; এটি একটি সুসংগঠিত শক্তি প্রদর্শন, যার মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা করা ও নির্বাচনী পরিবেশে উত্তাপ বাড়ানো বিএনপির উদ্দেশ্য। তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ জনসভার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *