“শেষ অনুরোধ—দয়া করে আমাকে ভুলে যাবেন”— বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

নতুন সরকার গঠনের প্রাক্কালে বিদায়ঘন আবহে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন (Sheikh Bashiruddin) দেশবাসীর উদ্দেশে এক আবেগময় বার্তা দিয়েছেন। তিনি বলেন, “ইনশাআল্লাহ নতুন সরকার গঠন হওয়ার পরে সাথে সাথে আমি আমার কর্মজীবনে ফেরত যাব। আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন এবং মাফ করে দেবেন। আমি ভুলে থাকতে চাই।”

তিনি আরও বলেন, “আমি কখনোই কোনো যোগাযোগ মাধ্যমে আসিনি আগে। আমি আবার চাই আপনাদের মাধ্যমে একটি স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই, শেষ অনুরোধ—দয়া করে আমাকে ভুলে যাবেন।”

সরকারে থাকাকালীন দায়িত্ব পালনের বিষয়ে শেখ বশিরউদ্দীন বলেন, “গত দেড় বছরে সাংবাদিকরা আমাকে বারবার প্রশ্ন করেছেন, অনুসন্ধান করেছেন, জবাবদিহিতার মধ্যে রেখেছেন। এতে যেমন আমার কাজের গতি বেড়েছে, তেমনি ভুলত্রুটি সংশোধনের সুযোগও তৈরি হয়েছে।”

নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “সরকারে আসার সময় আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তবে চেষ্টার কোনো কমতি রাখিনি। আল্লাহর রহমতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। কারও প্রতি বৈষম্য করিনি, স্বজনপ্রীতি করিনি। সম্মিলিতভাবে আল্লাহ তায়ালা বরকত দিয়েছেন।”

এই বক্তব্যে শেখ বশিরউদ্দীন একদিকে যেমন দায়িত্ব পালনের সময়কার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন, তেমনি বিদায়ের মুহূর্তে ব্যক্তিগত উপলব্ধির কথাও জানিয়েছেন। তার আবেগঘন বার্তায় উঠে এসেছে বিনয়, আত্মসমালোচনার সাহস এবং স্বচ্ছতা বজায় রাখার প্রয়াস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *