ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথম ধাপে শপথ গ্রহণ করেছেন। শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নতুন সংসদের কার্যক্রম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা সাংবিধানিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। নতুন সংসদের কার্যক্রম শুরুর এই আনুষ্ঠানিক মুহূর্তকে ঘিরে সংসদ ভবন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এ শপথ অনুষ্ঠান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।


