এখন পর্যন্ত মন্ত্রী হিসাবে শপথ নিতে ডাক পেলেন যে ২০ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র পাঁচ দিনের মাথায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP) সরকার গঠন করতে যাচ্ছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—সেটি আনুষ্ঠানিকভাবে জানা যাবে সন্ধ্যার পর। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্ভাব্য মন্ত্রিসভার চিত্র ইতোমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে।

সূত্রগুলো বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। অর্থমন্ত্রী হচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত (Anindya Islam Amit)। শিক্ষামন্ত্রীর দায়িত্বে আসছেন এহসানুল হক মিলন (ANM Ehsanul Haque Milon)।

বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ইকবাল হাসান টুকু। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন মির্জা আব্বাস (Mirza Abbas)।

এছাড়া পূর্ণমন্ত্রী হিসেবে আরও ডাক পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, জহির উদ্দিন স্বপন, খন্দকার আবদুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী।

অন্যদিকে, এখন পর্যন্ত প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক (নুর), বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম, হাজি আমিনুর রশীদ ইয়াছিন, টেকনোক্র্যাট কোটায় আমিনুল হক এবং হুমায়ুন কবির।

এর বাইরে গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি , আন্দালিভ রহমান পার্থ, হাফিজ উদ্দিন আহমেদ, ববি হাজ্জাজ, এ জে এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মো. আসাদুজ্জামান, আফরোজা খানম রিতা, কায়সার কামাল, হাবিবুর রশিদ হাবিব এবং আসাদুজ্জামানকেও ডাকা হতে পারে বলে জানা গেছে।

একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গঠিত এই মন্ত্রিসভা দেশের প্রশাসনিক ও রাজনৈতিক দিকনির্দেশনায় কী পরিবর্তন আনে, সেদিকেই এখন সবার দৃষ্টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *