তারেক রহমানের সরকারে কোন বিভাগ থেকে পেল কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব পেয়েছে ঢাকা বিভাগ; বিপরীতে সবচেয়ে কম অংশীদারিত্ব গেছে সিলেট বিভাগের ঝুলিতে।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। নির্বাচনী আসন ও জন্মসূত্র মিলিয়ে ঢাকা বিভাগের ১৩ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন নতুন মন্ত্রিসভায়। অন্যদিকে সিলেট বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন মাত্র দুজন; প্রতিমন্ত্রী হননি কেউ।

সংখ্যার হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগ থেকে ১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ থেকে পাঁচজন করে মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। খুলনা ও ময়মনসিংহ বিভাগ পেয়েছে চারজন করে।

**ঢাকা বিভাগ
মন্ত্রীদের মধ্যে রয়েছেন খলিলুর রহমান (টেকনোক্র্যাট), শামা ওবায়েদ ইসলাম, আফরোজা খানম রিতা, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রীদের মধ্যে শরিফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল হক (টেকনোক্র্যাট), হাবিবুর রশিদ, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রয়েছেন।

চট্টগ্রাম বিভাগ:
মন্ত্রীদের মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক এবং মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) রয়েছেন। প্রতিমন্ত্রীদের মধ্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও জোনায়েদ সাকি রয়েছেন।

রাজশাহী বিভাগ:
মন্ত্রী হিসেবে আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু ও মিজানুর রহমান মিনু। প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন মীর শাহে আলম, ফারজানা শারমিন ও এম এ মুহিত।

রংপুর বিভাগ:
মন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মো. জাহিদ হোসেন ও আসাদুল হাবিব দুলু। প্রতিমন্ত্রীদের মধ্যে ফরহাদ হোসেন আজাদ ও আব্দুল বারী রয়েছেন।

বরিশাল বিভাগ:
মন্ত্রী হয়েছেন হাফিজ উদ্দিন আহমদ ও জহির উদ্দিন স্বপন। প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন রাজীব আহসান, আহম্মদ সোহেল মঞ্জুর ও নুরুল হক নুর।

খুলনা বিভাগ:
মন্ত্রীদের মধ্যে আছেন নিতাই রায় চৌধুরী ও মো. আসাদুজ্জামান। প্রতিমন্ত্রী হয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগ:
এ বিভাগ থেকে পূর্ণমন্ত্রী নেই। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, কায়সার কামাল, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেন।

সিলেট বিভাগ:
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। এ বিভাগ থেকে কোনো প্রতিমন্ত্রী নেই।

বিভাগভিত্তিক এই বণ্টন নতুন সরকারের আঞ্চলিক ভারসাম্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *