“আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই” : বঙ্গবীর কাদের সিদ্দিকী

নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছেন তারেক রহমান। সেই ধারাবাহিকতায় কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (Kader Siddiquee) বীরউত্তম মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক পত্রে তাকে অভিনন্দন জানিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, “বহু চড়াই-উতরাই, ত্যাগ ও নির্যাতন অতিক্রম করে বিজয় অর্জনের পাশাপাশি যে দেশ আমরা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করেছি, সেই দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি, আমার দল ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।”

তিনি আরও বলেন, সম্মান দেওয়া ও নেওয়া, ক্ষমতা দেওয়া ও নেওয়া—সবই আল্লাহর হাতে। আল্লাহ তারেক রহমানকে ক্ষমতা দিয়েছেন এবং সম্মানিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আশা প্রকাশ করেন, আল্লাহর মেহেরবানীতে জনগণের প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে পূরণ হবে এবং তার নেতৃত্বে সমগ্র জাতি মঙ্গল লাভ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *