বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অকৃত্রিম: ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, “ভারত-বাংলাদেশের যে সম্পর্ক তা কৃত্রিম নয়; এটি সম্পূর্ণ অকৃত্রিম।” শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

অনুষ্ঠানের পর মনোজ কুমার উপস্থিতদের ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এই বাংলা ভাষা শুধু দুই দেশের মানুষের মধ্যে শেয়ার করা হয় না; বাংলা সংস্কৃতি, বাংলার ঐতিহ্য—ভারত ও বাংলাদেশ- দুই দেশের মানুষ তা লালন করে, ধারণ করে।” তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে দুই দেশের মানুষ ও সংস্কৃতির মধ্যে গভীর বন্ধন এবং ভাষার মাধ্যমে সমন্বয়ের গুরুত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *