ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে চীন সম্পূর্ণ প্রস্তুত, তবে তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চীন চায় যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনো তৃতীয় দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপের শিকার না হোক। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, “যে কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক যদি তৃতীয় কোনো পক্ষের টার্গেট হয়, তা ব্যর্থ হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, চীন ও বাংলাদেশের সম্পর্ক এই প্রকল্পের মাধ্যমে এক নতুন উচ্চতায় পৌঁছাবে।


