ডিজিএফআই প্রধানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন।

আজ সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এ র‍্যাংক ব্যাজ পরানো হয়। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *