ধ’\র্ষ’\ণ-হ’\ত্যা’\কা’\ণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াত আমীরের কড়া বার্তা

ঢাকা ও নরসিংদীতে সাম্প্রতিক ধ’\র্ষ’\ণ ও হ’\ত্যা’\কা’\ণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman), আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সরব হন। পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকায় ৬ বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যা’\তন শেষে হ’\ত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধ’\র্ষ’\ণের পর খু’\ন এবং হাজারীবাগে এক স্কুলছাত্রীকে হ’\ত্যা—এই ধারাবাহিক ঘটনাগুলো পুরো জাতিকে স্তম্ভিত করেছে।

জামায়াত আমীর লিখেছেন, এসব ঘটনার পেছনে নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং কিছু ক্ষেত্রে প্রশাসনের চরম শৈথিল্যের চিত্র স্পষ্ট হয়ে উঠছে। অপরাধীদের বিচারের আওতায় আনার পরিবর্তে ধ’\র্ষ’\কের রক্ষাকবচ হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করার চেষ্টা মৌলিক মানবাধিকারের সরাসরি লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে এমন দুঃসাহস কিভাবে প্রদর্শন করা হচ্ছে—সে প্রশ্নও তোলেন তিনি।

শিশু তাহিয়া হ’\ত্যা’\র প্রসঙ্গ টেনে তিনি জানতে চান, কার বা কাদের ইশারায় ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল? এখন কারা মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে? তার ভাষায়, জনগণের কাছে আজ এসব প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট। দলীয় পদবি ও প্রভাব খাটিয়ে নির্যা’\তিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কৃতি হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, “ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না।” তার দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে।

পোস্টের শেষাংশে তিনি মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দেশের সকল মজলুম মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *