নরসিংদীর নরসিংদী (Narsingdi) সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নে সংঘবদ্ধ ধ’\র্ষণের পর বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক কিশোরীকে হ’\ত্যার নির্মম ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (Amar Bangladesh Party)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (Mujibur Rahman Manju) ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ (Asaduzzaman Fuad) এক যৌথ বিবৃতিতে বলেন, একটি কিশোরী ধ’\র্ষণের বিচার চাওয়ায় তাকে অপহরণ করে হ’\ত্যা করা হয়েছে—এটি শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির জন্য লজ্জা ও আতঙ্কের বিষয়। বিচারহীনতার সংস্কৃতি এবং স্থানীয় প্রভাবশালীদের নীরবতা ও প্রশ্রয়ই এমন নৃশংসতার জন্ম দেয়।
তারা স্পষ্ট ভাষায় বলেন, ধ’\র্ষক ও খু’\নিদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না; তারা কেবল অপরাধী।
নেতৃদ্বয় বলেন, অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিচারপ্রার্থীদের ভয়ভীতি ও সামাজিক চাপে ফেলে আপস-মীমাংসার সংস্কৃতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
দলটি মনে করে, নারীর প্রতি সহিংসতা ও ধ’\র্ষণের মতো জঘন্য অপরাধে বিচারহীনতা চলতে থাকলে সমাজে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ভেঙে পড়বে। একটি সভ্য রাষ্ট্রে কোনো কিশোরীকে ন্যায়বিচার চাওয়ার “অপরাধে” প্রাণ দিতে হবে—এটি কখনো মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে নি’\হত কিশোরীর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একইসঙ্গে সরকারকে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে কয়েকজন তরুণ ওই কিশোরীকে তুলে নিয়ে ধ’\র্ষণ করে। পরিবার বিচার চেয়ে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপি (Bangladesh Nationalist Party) সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানের দ্বারস্থ হলেও তারা ন্যায়বিচার পায়নি। বরং অভিযোগ করার কারণে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে অপহরণ এবং পরবর্তীতে নির্মম হ’\ত্যার পথ বেছে নেয়।


