তেহরানসহ ইরানের একাধিক শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের রাজধানী তেহরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিক হামলা শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু ছিল। তবে হামলার পরিধি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য দিতে তিনি রাজি হননি।

আরেক মার্কিন কর্মকর্তা বলেন, এসব হামলার উদ্দেশ্য ইরানের সামরিক হুমকি মোকাবিলা এবং মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া।

ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান ছাড়াও ইসফাহান, কোম, কারাজ ও কারমানশাহ শহরে হামলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *