সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

আজ রবিবার বিকেলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এর প্রতিবেদনের বরাত দিয়ে আলজাজিরা এ কথা জানায়।

রিয়াদের পূর্বাংশের বাসিন্দাদের ভাষ্য, তারা বিকট শব্দে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শুনতে পায়, যেখানে ধোঁয়া দৃশ্যমান ছিল।

মধ্যপ্রাচ্যে ইরানকেন্দ্রিক যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা ও কয়েকটি দেশে মার্কিন ঘাটি লক্ষ করে ইরানের পাল্টা হামলার ধারাবাহিকতায় এই বিস্ফোরণ বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান, ইরাক, বাহরাইনসহ আরও কয়েকটি দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

এদিকে গতকালের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর মৃত্যু নিশ্চিত করেছে ইরান কর্তৃপক্ষ। ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *