তেহরানে ইসরাইলি বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নি’\হত

ইসরাইলি বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ (Mahmoud Ahmadinejad) নি’\হত হয়েছেন। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার ইরানের আধা-সরকারি ইরানি লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ)-এর বরাতে এ তথ্য জানায় ডেইলি সাবাহ।

আইএলএনএ মূলত ইরানের শ্রমিক সংগঠন, কর্মসংস্থান, সামাজিক বিষয় ও শ্রম অধিকার–সংক্রান্ত সংবাদ প্রকাশ করে থাকে। প্রতিবেদনে বলা হয়, শনিবার তেহরানে নিজ বাসভবনে বিমান হামলায় নি’\হত হন মাহমুদ আহমাদিনেজাদ। এ হামলায় তাঁর দেহরক্ষীও নি’\হত হয়েছেন।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আট বছরের শাসনামলের শুরুতে আহমাদিনেজাদ শিয়া ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি পার্লামেন্টের কট্টরপন্থি ও রক্ষণশীলদের পূর্ণ সমর্থন পান। তবে মেয়াদের শেষ দিকে তাঁর নীতি ও সিদ্ধান্ত নিয়ে সংশয় বাড়তে থাকে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পায় এবং একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর সরাসরি প্রভাব পড়ে ইরানের অর্থনীতিতে।

আহমাদিনেজাদ ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে তাদের নীতির কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক হুমকির জেরে ইরান আন্তর্জাতিক পরিসরে ক্রমশ একঘরে হয়ে পড়ে।

মেয়াদের শেষ দিকে তাঁর রাজনৈতিক অবস্থান দুর্বল হতে থাকে। সমর্থকেরা ধীরে ধীরে দূরে সরে যান এবং কট্টরপন্থিরাও তাঁকে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে দেখতে শুরু করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *