মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) নামে এক বাংলাদেশির মৃ’\ত্যুর খবর পাওয়া গেছে। স্বজনরা জানান, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নি’\হত হয়েছেন।
রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে দেশে থাকা সালেখের স্বজনরা তাঁর মৃ’\ত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নি’\হত সালেখ মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। সেখানে পানির গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পরিবারের তথ্যমতে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালানোর সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখসহ আরও কয়েকজন গুরুতর আ’\হত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেখকে মৃ’\ত ঘোষণা করেন।
সালেখ উদ্দিনের পরিবারে তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর আকস্মিক মৃ’\ত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


