কলকাতা থেকে দেশে ফিরল সাবেক আওয়ামীলীগ এমপির মরদেহ, বেনাপোল সীমান্তে হস্তান্তর সম্পন্ন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের মরদেহ সীমান্ত পেরিয়ে দেশে আনা হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা।

জোয়াহেরুল ইসলাম (৭২) টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তার সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

রাতে বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে তার মরদেহ নামিয়ে বাংলাদেশি একটি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে তোলা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সেখান থেকেই মরদেহটি নিজ জেলায় নেওয়ার প্রস্তুতি শুরু হয়।

সীমান্তে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *