ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration)। রোববার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শেখ মো. সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো।

এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সাজ্জাত আলী। পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করেন।

২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির কমিশনার পদে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

এদিকে নতুন কমিশনার নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। ২৬ ফেব্রুয়ারি নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির (Md. Ali Hossain Fakir) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *