ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনীর মৃত্যতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে বাংলাদেশ (Bangladesh)। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs) এক বিবৃতিতে এ অবস্থান জানায়। শোকবার্তায় কূটনৈতিক সংযম বজায় রেখেই জানানো হয়, এ অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
একই দিনে আরেকটি পৃথক বিবৃতিতে জানানো হয়, ইরান (Iran) যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ২ জন বাংলাদেশি নি’\হত এবং ৭ জন আহত হয়েছেন। এ তথ্য প্রকাশের পর উদ্বেগ ছড়িয়ে পড়ে প্রবাসী বাংলাদেশিদের পরিবারগুলোর মধ্যে।
চলমান সংকটময় পরিস্থিতিতে করণীয় নির্ধারণে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সমন্বিত জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বেসামরিক বিমান চলাচল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় প্রাধান্য পায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা, ভিসা জটিলতা এবং সম্ভাব্য প্রত্যাবাসন ব্যবস্থাপনা।
বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী (Ariful Haque Chowdhury) জানান, প্রতিনিয়ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা অন্যান্য প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে, সেগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।
তিনি বলেন, “আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”
অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির (Humayun Kabir) বলেন, বাংলাদেশের কূটনৈতিক অবস্থান নির্ধারণে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হলো মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ। তিনি স্পষ্ট করেন, প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য যা কিছু করার, সরকার তা করবে।
সরকারি সূত্রগুলো বলছে, পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে নিয়মিতভাবে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।


