বকুল-অপুসহ ছয় সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ (হুইপস) আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ৬৪, ১৯৭২)-এর অনুচ্ছেদ ৩(১)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ প্রদান করেছেন। সংসদের কার্যক্রমে দলীয় অবস্থান সমন্বয়, উপস্থিতি নিশ্চিতকরণ এবং গুরুত্বপূর্ণ ভোটাভুটির সময় সদস্যদের ভূমিকা সুসংহত রাখতে হুইপদের দায়িত্ব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

যেসব আসনের সংসদ সদস্যরা হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন, তারা হলেন— হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের এম গ্রহল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মোঃ আখতারুজ্জামান মিয়া এবং লক্ষীপুর-৪ আসনের এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া এই নিয়োগের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের সাংগঠনিক কাঠামো আরও সুসংহত হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *