নি’\হত আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতির ঘোষণা বিপ্লবী গার্ড বাহিনীর

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় নি’\হত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (Ayatollah Ali Khamenei)-কে কোথায় দাফন করা হবে—এ নিয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি (Fars News Agency)।

মঙ্গলবার (০৩ মার্চ) রাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, খামেনির মরদেহ উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে। মাশহাদই তার জন্মশহর। জানাজা শেষে সেখানেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানী তেহরানে বড় পরিসরে গণশোক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। আয়োজক কমিটির কর্মকর্তারা সর্বসাধারণের অংশগ্রহণে একটি স্মরণানুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছেন। যদিও জানাজা বা দাফনের সুনির্দিষ্ট তারিখ ও সময় এখনো ঘোষণা করা হয়নি।

খামেনির দাফনস্থল হিসেবে মাশহাদ নির্বাচনকে প্রতীকী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। শহরটি ইরানের অন্যতম ধর্মীয় কেন্দ্র এবং শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ শহরে তাকে সমাহিত করার সিদ্ধান্ত তার ব্যক্তিগত ও ধর্মীয় পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

এদিকে দাফন ও স্মরণানুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *