ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (Ali Khamenei) সদ্য নি’\হত হওয়ার পর দেশটির ক্ষমতার কেন্দ্রে শুরু হয়েছে নতুন নেতৃত্ব নির্ধারণের আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা গেছে, তার ছেলে মোজতবা খামেনি (Mojtaba Khamenei) নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি (IRGC)-এর প্রভাব ও চাপের মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান এসেম্বলি অব এক্সপার্টস (Assembly of Experts) মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের বিষয়টি বিবেচনায় নিয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে জ্যেষ্ঠ ধর্মীয় নেতারা মঙ্গলবার বৈঠকে বসেন।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার দ্বিতীয় ছেলে মোজতাবা অনেক দিন ধরেই ছিলেন পর্দার আড়ালে। তবে দেশটির প্রশাসনে তাঁর প্রভাব ব্যাপক বলে ধারণা করা হয়। বিশেষ করে প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী বাসিজে তাঁর প্রভাব অনেক।
আলোচনার সঙ্গে পরিচিত তিনজন ইরানি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে নিহত সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিই সবচেয়ে এগিয়ে রয়েছেন।
কর্মকর্তাদের মতে, ধর্মীয় নেতারা বুধবার সকালেই মোজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা করার বিষয়টি বিবেচনা করছেন। তবে এই সিদ্ধান্ত নিয়ে ভেতরে ভেতরে কিছু আপত্তিও উঠেছে। কয়েকজন জ্যেষ্ঠ নেতা আশঙ্কা করছেন, যদি তাকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়, তাহলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র (United States) এবং ইসরায়েল (Israel)-এর সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।
কর্মকর্তাদের আরও দাবি, বিশেষজ্ঞ পরিষদ নামে পরিচিত ধর্মীয় নেতারা এ বিষয়ে গতকাল অন্তত দুবার—সকাল ও সন্ধ্যায়—ভার্চুয়াল বৈঠক করেন।


