ইরানের আইআরজিসির গুপ্তচর সন্দেহে কাতারে গ্রেফতার ১০

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (Islamic Revolutionary Guard Corps—IRGC)-এর সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর সন্দেহে ১০ জনকে গ্রেফতার করার দাবি করেছে কাতার (Qatar)।

বুধবার ভোরের দিকে কাতারের আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কিউএনএ (Qatar News Agency)-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কাতারের সরকার ও সামরিক অবকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোপন তথ্য সংগ্রহ এবং তা পাচারের জন্য। বাকি তিনজনের সামরিক ড্রোন তৈরি ও নিক্ষেপ সংক্রান্ত প্রশিক্ষণ রয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাটি জানিয়েছে, তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তিরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন। তারা আরও জানিয়েছেন, গুপ্তচরবৃত্তি এবং ধ্বংসাত্মক মিশন পরিচালনার উদ্দেশ্যে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।

কাতারি কর্তৃপক্ষের দাবি, গ্রেফতারকৃতদের কাছ থেকে সংবেদনশীল বিভিন্ন স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য, যোগাযোগের ডিভাইস এবং বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

দেশটির সরকারী প্রেস সংস্থা জানিয়েছে, “জিজ্ঞাসাবাদে বিপ্লবী গার্ডের সাথে তাদের যোগাযোগ এবং নাশকতামূলক কার্যকলাপ পরিচালনার নির্দেশের কথা তারা শিকার করে। “

এই ঘটনার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে চলমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: আল-জাজিরা (Al Jazeera), বিবিসি (BBC)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *