মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর প্রবেশমুখে একটি মাল্টা-পতাকাবাহী কন্টেইনার জাহাজ ক্ষে’\পণা’\স্ত্র হামলার শিকার হয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘সেফেন প্রেস্টিজ’ নামের জাহাজটি বুধবার দুপুর নাগাদ ওমান উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল উত্তরে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে।
ওমান (Oman)-এর উপকূলীয় জলসীমার কাছাকাছি থাকা অবস্থায় একটি অজ্ঞাত ক্ষে’\পণা’\স্ত্র জাহাজটির ওয়াটারলাইনের ঠিক ওপরে আঘাত হানে। এতে জাহাজটির ইঞ্জিন রুমে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড (Vanguard)-এর তথ্য অনুযায়ী, ক্ষে’\পণা’\স্ত্রের আঘাতে ইঞ্জিন রুমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় জাহাজের ক্রু সদস্যরা নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত জাহাজটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন।
এ ঘটনায় ব্রিটিশ নৌ সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানায়, হামলার পর জাহাজের সব ক্রু সদস্য নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া সমুদ্রে তেল ছড়িয়ে পড়া বা বড় ধরনের পরিবেশগত ক্ষয়ক্ষতির আশঙ্কাও আপাতত দেখা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে এমন হামলার ঘটনা আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


