ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানালেন ট্রাম্প

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান নিঃশর্তভাবে আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা হবে না।

শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তিনি উল্লেখ করেন, চলমান সংঘাতের মধ্যে ইরানের জন্য নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সময় এসেছে—এমন নেতৃত্ব, যাদের তিনি ‘গ্রহণযোগ্য’ বলে মনে করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব পরিবর্তন হওয়া জরুরি। তিনি দাবি করেন, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে এবং দেশ পুনর্গঠনে সহায়তা করার জন্য কাজ করবে।

এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর সপ্তম দিনে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। চলমান এই পরিস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ও অনিশ্চয়তা আরও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *