ইরানের বিরুদ্ধে চলমান যু’\দ্ধে নতুন ধাপের ইঙ্গিত মিলছে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার পর এবার দেশটির জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরাইল (Israel) ও যুক্তরাষ্ট্র (United States)। রাজধানী তেহরান (Tehran)-এর একটি জ্বালানি মজুদ কেন্দ্রে হামলার পর শহরের কিছু সড়কে ‘আগুনের নদী’ বয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জ্বালানি স্থাপনায় হামলার প্রায় ১০ ঘণ্টা পর রোববার সকালে তেহরানের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের পাশে আগুন জ্বলতে দেখা যায়। জ্বালানি তেলের গুদামে হামলার পর রাজধানীর আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং অনেক এলাকায় অস্বাভাবিক কালো বৃষ্টির খবর পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে ইরান (Iran)-এর পরিবেশ সুরক্ষা সংস্থা নাগরিকদের খোলা জায়গায় না যাওয়ার এবং যতটা সম্ভব ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দিয়েছে।
একই সঙ্গে ইরান রেড ক্রিসেন্ট (Iran Red Crescent Society) সতর্ক করে বলেছে, এই আগুনের কারণে এসিড বৃষ্টির ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই সৌদি আরব (Saudi Arabia)-এ একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক বাংলাদেশিসহ দুইজন নি’\হত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কম্পাউন্ডে এই হামলার ঘটনা ঘটে। দেশটির সিভিল ডিফেন্স সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। তবে নি’\হত ও আ’\হতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।


