জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস (U.S. Embassy Riyadh) জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।

দূতাবাস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর (U.S. Department of State) নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবে কর্মরত জরুরি নয় এমন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান (Iran)-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র (United States) ও ইসরাইল (Israel)-এর যু’\দ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সৌদি আরবে এমন বাধ্যতামূলক যাত্রা নির্দেশনা জারি করা হলো।

এ নির্দেশনার পেছনে সৌদি আরবে ইরানের হামলার তীব্রতা বৃদ্ধিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানায়, আল-খার্জ এলাকায় একটি আবাসিক ভবনে প্রজেক্টাইল আঘাত হানার ঘটনায় অন্তত দুইজন নি’\হত হয়েছেন। একই সঙ্গে রাজধানী রিয়াদ, একটি বিমানঘাঁটি এবং একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে চালানো কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার কথাও জানিয়েছে তারা।

বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিক ও কর্মীদের জন্য সতর্কতা জারি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *