মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের একটি আবাসিক এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নি’\হত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সৌদি আরব (Saudi Arabia)-এর আল-খারজ গভর্নরেটে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, সংঘাতপূর্ণ এই অঞ্চলে নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের প্রাণহানি অব্যাহত থাকা অত্যন্ত উদ্বেগজনক এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নি’\হত দুই বাংলাদেশির একজন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা বাচ্চু মিয়া এবং অন্যজন টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মোশাররফ হোসেন। হামলায় আহত হওয়া বাংলাদেশিরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs, Bangladesh)।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, রিয়াদ (Riyadh)-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে নি’\হত দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
বাংলাদেশ সরকার এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং পরিস্থিতির প্রতিটি দিক সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে নি’\হত দুই বাংলাদেশির মরদেহ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়ার পর দেশে আনা হবে। সোমবার এক সংক্ষিপ্ত বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (Ministry of Expatriates’ Welfare and Overseas Employment) এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, রবিবার (৮ মার্চ) আল-খারজ (Al-Kharj) শহরের একটি আবাসিক এলাকায় ইরান (Iran) থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই বাংলাদেশি ও এক ভারতীয় নি’\হত হন। একই ঘটনায় আহত হন আরও ১২ জন, যাদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। ঘটনাটি মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


