জাতীয় সঙ্গীত না গাওয়ায় বিতর্ক: অস্ট্রেলিয়ায় সেফ হাইজে ইরানের পাঁচ ইরানি ফুটবলার

জাতীয় সঙ্গীত গাওয়াকে ঘিরে বিতর্কের পর ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় বর্তমানে অস্ট্রেলিয়ায় নিরাপত্তা সুরক্ষায় রয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এসবিএস নিউজ (SBS News) জানিয়েছে, ওই খেলোয়াড়রা দল থেকে ‘বিচ্ছিন্ন’ হয়ে অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের সুরক্ষায় আছেন এবং সরকারের কাছে সহায়তা চেয়েছেন।

সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক (Tony Burke) বিষয়টি নিয়ে তাদের সঙ্গে দেখা করতে ব্রিসবেনে গেছেন।

এদিকে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো (FIFPRO) সোমবার এক বিবৃতিতে জানায়, ইরানি নারী ফুটবল দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ঘটনার সূত্রপাত হয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি ম্যাচের আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময়। ওই সময় ইরানের খেলোয়াড়রা নীরব থাকার সিদ্ধান্ত নেন এবং জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানান। বিষয়টি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (Islamic Republic of Iran Broadcasting)-এর এক ধারাভাষ্যকার ‘অসম্মানের চরম সীমা’ বলে মন্তব্য করেন।

পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গেয়ে স্যালুট দেন। তবে এ ঘটনায় মানবাধিকার কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাদের আশঙ্কা, সরকারি কর্মকর্তাদের চাপের মুখেই হয়তো খেলোয়াড়দের জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করা হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়া ওই খেলোয়াড়দের রাজনৈতিক আশ্রয় দেবে কি না—এমন প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলথওয়েট (Matt Thistlethwaite) বলেন, গোপনীয়তার স্বার্থে সরকার কোনো ব্যক্তির বিশেষ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে পারে না।

তিনি বলেন, অস্ট্রেলিয়া মানবিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে নির্দিষ্ট ব্যক্তিদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত বা অবস্থান সাধারণত প্রকাশ করা হয় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *