সংসদ অধিবেশনে ড. ইউনূস, সেনাপ্রধান ও জাইমা রহমানসহ উপস্থিত ছিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হয়েছে। বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দর্শক সারিতে দেখা গেছে সদ্য সাবেক অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমান এবং নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানদের।

অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালি অনুযায়ী প্রধানমন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন-এর নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিগত ফা’\সিস্ট সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের কারণে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারদের কেউ উপস্থিত নেই; কেউ কারাগারে, কেউ পলাতক।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানও অনুরূপ পরিস্থিতিতে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেছিলেন। এই নজিরবিহীন পরিস্থিতিতে বর্তমান অধিবেশনে প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *