ইরানকে কেন্দ্র করে চলমান যু’\দ্ধ পরিস্থিতির জেরে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ে অস্বস্তির ইঙ্গিত মিলছে। ইরান যু’\দ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন দেশটির ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জোসেফ কেন্ট (Joseph Kent)। তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এই সংঘাতের বিরোধিতা করে দায়িত্ব ছাড়লেন।
মঙ্গলবার দেওয়া পদত্যাগপত্রে কেন্ট লিখেছেন, “বিবেকের তাড়নায় আমি ইরান যু’\দ্ধকে সমর্থন করতে পারছি না।” তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। বরং ইসরায়েল (Israel) এবং তাদের প্রভাবশালী লবির চাপেই এই যু’\দ্ধের সূচনা হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আইনি কাঠামোয় যু’\দ্ধ শুরুর ক্ষেত্রে ‘তাৎক্ষণিক হুমকি’ একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। সেই দৃষ্টিকোণ থেকে কেন্টের বক্তব্য নীতিগত প্রশ্নও তুলছে।
এদিকে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হোয়াইট হাউস (White House)। একইভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তর থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জোসেফ কেন্টকে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড (Tulsi Gabbard)-এর ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তবে ইরান যু’\দ্ধ শুরুর পর থেকে গ্যাবার্ডের প্রকাশ্য বক্তব্যও ছিল সীমিত।
পর্যবেক্ষকরা মনে করছেন, কেন্টের এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরান যু’\দ্ধ নিয়ে মতবিরোধের স্পষ্ট ইঙ্গিত বহন করছে। এতে করে ভবিষ্যতে নীতিনির্ধারণী পর্যায়ে আরও বিতর্ক তৈরি হতে পারে।


