আপাতত ‘যমুনায়’ উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকবেন গুলশানের নিজ বাসভবনেই

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে বসবাস শুরু করছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন (Atikur Rahman Rumon)।

তিনি জানান, বসবাসের জন্য আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী। গুলশানের নিজ বাসভবনেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি এবং সেখানেই থাকছেন।

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করছে সরকার। এর আগে গণমাধ্যমে খবর আসে, ঈদের পর থেকেই সেখানে প্রধানমন্ত্রীর বসবাস শুরু হতে পারে। তবে এ বিষয়ে স্পষ্ট করে রুমন বলেন, আপাতত এমন কোনো পরিকল্পনা নেই।

তিনি আরও জানান, ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। নামাজ আদায়ের পর সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ এই রাষ্ট্রীয় অতিথি ভবনে অবস্থান করেছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। গত মাসে তিনি ভবনটি ছেড়ে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *