দেশের জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান (Tarique Rahman)।
বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি (Zahidul Islam Rony)।
তিনি জানান, সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছে প্রথমে তিনি কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।
এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ বিষয়ে গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন তিনি।
সভায় দেশের বিদ্যমান জ্বালানি পরিস্থিতি এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


