দেশের অন্যতম জাতীয় দৈনিক জনকণ্ঠ (Janakantha) সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে। বুধবার (২৫ মার্চ) কার্যালয়ের সামনে টানানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দৈনিক জনকণ্ঠ ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার জানায়, ২৩ মার্চ ২০২৬ থেকে কার্যকর সাধারণ ছুটি, অনিবার্য যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য অনির্ধারিত কারণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্থগিতাদেশ ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বহাল থাকবে।
এ সময়ের মধ্যে জনকণ্ঠ এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সব ধরনের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে জানানো হবে বলেও জানানো হয়েছে।
এদিকে দৈনিক জনকণ্ঠের অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে, ফলে পাঠকরা আপাতত তাদের কোনো প্ল্যাটফর্ম থেকেই নতুন কনটেন্ট পাচ্ছেন না।


