রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি ধীরে ধীরে উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকারী জাহাজ হামজা (Hamza Rescue Vessel)-এর ক্রেনের সাহায্যে বাসটির সামনের অর্ধেক অংশ ইতোমধ্যে পানির ওপর তোলা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নদীর পানির নিচে থাকা বাসটির সামনের অংশ ওপরে তোলা হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একের পর এক মরদেহ উদ্ধার করতে শুরু করে। এতে ঘটনাস্থলে শোক ও উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে।
উদ্ধারকারীরা জানান, বাসটির দরজা ভেঙে গেছে এবং ভেতরের বিভিন্ন জিনিসপত্র পানিতে ভেসে উঠছে। স্কুল ব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগসহ নানা ব্যক্তিগত সামগ্রী নদীর পানিতে ছড়িয়ে থাকতে দেখা গেছে, যা দুর্ঘটনার ভয়াবহতার চিত্র তুলে ধরছে।
উদ্ধার কার্যক্রম চলাকালে ঘটনাস্থলে তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে উদ্ধার করা নি’\হত ও আহতদের দ্রুত সরিয়ে নেওয়া যায়।
এদিকে ডুবুরি দল ও সংশ্লিষ্ট উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, তবে নদীর গভীরতা ও পরিস্থিতির কারণে পুরো বাসটি উদ্ধার করতে এখনও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।


