মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান (Pakistan)। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকাশিত এক পোস্টে এই শুভেচ্ছা বার্তা জানানো হয়।
১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনেন। সেই সংগ্রামের মধ্য দিয়েই এই দিনে ঘোষণা করা হয় বাংলাদেশের স্বাধীনতা, যা জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে বাংলাদেশ (Bangladesh) সরকার ও জনগণকে।
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে পাকিস্তান। পাশাপাশি দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশের ইতিহাসে ২৬ মার্চ এক গৌরবোজ্জ্বল দিন হিসেবে চিহ্নিত। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি বাহিনী রাজধানী ঢাকা (Dhaka) সহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর চালায় নির্মম হ’\ত্যাযজ্ঞ।
পরবর্তী ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে আসে চূড়ান্ত বিজয়। সেই সংগ্রামের ফলেই বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা পায় লাল-সবুজ পতাকার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র—বাংলাদেশ।


